প্রধান শিক্ষকের বাণী
প্রফেসর মোঃ মোজাফফর হোসেন
প্রধান শিক্ষক
এম.এ, এম.এড
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ — আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই।
জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো। শিক্ষাই পারে তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনধারাকে উন্নত থেকে উন্নততর করতে। একটি জাতির প্রকৃত সম্পদ তার সুশিক্ষিত নাগরিক। সেই বিশ্বাস থেকেই আমরা কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকি।
আমাদের শিক্ষকমণ্ডলী প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়ক ক্লাসের ব্যবস্থা রাখেন। অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আমাদের কার্যক্রমের একটি নিয়মিত অংশ।
আমি বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাই পারে এই প্রতিষ্ঠানকে অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে। সকলের সহযোগিতা কামনা করছি।
— প্রফেসর মোঃ মোজাফফর হোসেন