সভাপতির বাণী
জনাব মোঃ আব্দুল হালিম
সভাপতি, ম্যানেজিং কমিটি
জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোষহীন ও অবিচ্ছেদ্য।
তেতুলিয়া চুনিয়াহাটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রামীণ পরিবেশে থেকেও আমাদের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করছে — এটি আমাদের গর্বের বিষয়।
ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের ধন্যবাদ জানাই। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পাঠদান ও ক্রীড়া-সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে আমরা বদ্ধপরিকর।
— জনাব মোঃ আব্দুল হালিম